পর্যটন সম্ভাবনাময় কুতুবদিয়া

 মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া।
কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের আকর্ষণীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত, সাগরের শব্দে ভরা কোমল ঢেউ, পাশাপাশি সাগরে জেগে উঠা নতুন চর, চরে খেলে বেড়ায় লাল কাঁকড়ার ঝাঁক। 
বাহির থেকে চট্টগ্রাম বন্দরে আসা বিভিন্ন বানিজ্যিক জাহাজের নাবিকদের  সচেতন করে দেওয়ার এবং যে নাম ছড়িয়ে বলা হয়েছে কুতুবদিয়া বিখ্যাত সেই বাতিঘর।
শুটকি মহাল, লবণ চাষ, সোনালী ফসলের চাষ সহ তরতাজা সবজি উৎপাদন, ঝাউগাছের সারি, ঝাউগাছে শোঁ শোঁ বাতাসের শব্দ, চ্যানেলে নৌকার আনাগোণা, সন্ধ্যায় সূর্য অস্ত দেখা, ভোরে পাখিদের কিচির মিচির ডাক।
এখানে আছে দ্বীপে বহিরাগত পর্যটকদের  থাকার জন্য অত্যাধুনিক হোটেল সমুদ্র বিলাস, হোটেল সাগরিকা, হোটেল আলমাস, ডাক বাংলো ও রেষ্ট হাউস,  এবং পাশাপাশি রুচিসম্মত খাবারের জন্য রয়েছে বেলাভূমি রেস্টুরেন্ট, ক্যাফে আলম রেস্টুরেন্ট, নিউ মদিনা রেস্তোরাঁ।
তাছাড়া মহান দুই কামেল ব্যক্তি যাদের মধ্যে এক জনের নাম দিয়ে পরিচিত এই কুতুবদিয়া, সে কুতুব আউলিয়ার মাজার এবং শাহ আবদুল মালেক শাহ্’র মাজার।সব মিলিয়ে দেখার মতো চোখ জুড়ানো কিছু দৃশ্য মনমাতানো এই কুতুবদিয়ায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.