কুতুবদিয়া প্রতিনিধি।
বাংলাদেশ নৌবাহিনী (বা নৌ জা) জাহাজের অভিযানে মহেশখালী, মাতারবাড়ি, পেকুয়া, কুতুবদিয়া, সমুদ্র এলাকা থেকে ৪০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল সহ ৪০ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেন। (বানৌজা) জাহাজের কমান্ডার সালাউদ্দিন আহমেদ এই ব্যাপারে কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর সাথে কথা বলে জানা যায়, নিষিদ্ধ ৪০০০ হাজার মিটার ২৪০,০০০/টাকার কারেন্ট জাল ও ৪০ টি অবৈধ বেহুন্দি জাল প্রাই ১২০,০০০/ টাকা সর্বমোট ৩,৬০,০০০ হাজার টাকার জাল কুতুবদিয়া, আলী আকবর ডেইল জেটি ঘাটের পার্শ্ববর্তী চর এলাকায় নামিয়ে (বা নৌ জা) জাহাজের পিড়ি অফিসার মুক্তাদির এর নেতৃত্বে, উপজেলা মৎস্য অফিসের (লিফ) মহিউদ্দীনের উপস্থিতিতে বিকেল ২ ঘটিকার দিকে নিষিদ্ধ জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.