প্রেস বিজ্ঞপ্তিঃ
নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ সম্মিলন ২০১৯ শুক্রবার (৩১মে)২৫ রমজান কক্সবাজারের অভিজাত হোটেল সায়মন বীচ রিসোর্টে অনুষ্ঠিত হয়।
কামাল
সাংবাদিক নেজাম উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে কোরআন তেলওযাত করেন ব্যাচ এর ড়াঃ শাহজাহান। সম্মিলনে ২০০০ ব্যাচ এর সকলে উপস্থিত ছিলেন বলে জানান সম্মিলনের আয়োজক ও ২০০০ ব্যাচের ইরফান রুবেল। সাংবাদিক নেজাম উদ্দিন অভিমত ব্যক্ত করে বলেন আমরা ২০০০ ব্যাচ একটি ফান্ড করতে পারি যেন গরীব অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। শুধু ইফতার পার্টি নয় আমা যে যার অবস্থানে ভাল আছি আমাদের সমাজের প্রতি একটা দায়িত্ব আছে তা আমাদের পূরণ করতে হবে। এই কথায় সকলে একমত প্রকাশ করে ব্যাংকার আবদুল্লাহ বলেন নেজাম যেটি বলেছে সে কথায় আমি একমত,কারন আমরা সমাজে প্রতিষ্টিত সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তা আমাদের পালন করতে হবে। এদিকে আয়োজক কমিটির সচিব রাশেল বলেন আমরা আজ ১৯বছর পর একসাথে ইফতার করেছি, আমরা সার্থক বন্ধুদের নিয়ে যাদের ড়েকেছি তারা উপস্থিত হয়েছে।এদিকে কামাল আবেদিন বলেন এসএসসি ২০০০ ব্যাচ স্কুলের সেরা ব্যাচ আমরা পেরেছি ১৯ বছর পর হলেও এক টেবিলে বসে শৈশবকে মনে করতে, আমরা পেরেছি সেই স্কুলকে স্বরণ করতে,আশা করি আমাদের আগামীর ভাবনা আরো সুন্দর হবে। ইফতারের আগে ড়াঃ শাহজাহানের মোনাজাতে স্কুলের সকল শিক্ষকদের জন্য দোয়া করা হয় এবং নাইক্ষ্যংছড়ি এস,এ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর সাত্তার স্যারের মৃত্যুতে সকল ছাত্র গভীর শোক প্রকাশ করেন ও আত্নার শান্তি কামনা করেন।
এদিকে আগামী বছর ইফতার মাহফিল ও ইফতার বিতরণ নাইক্ষ্যংছড়িতে করার সিন্ধান্ত গ্রহন করা হয়, যারা উপস্থিত ছিলেন, কক্সবাজার সিভিল সার্জন অফিসে কর্মরত রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইয়াসির আরাফাত, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সেলু, ড়াঃ শাহজাহান, প্রভাষক শাহজাহান, ব্যবসায়ী কফিল উদ্দিন, ব্যবসায়ী ইরফান রুবেল, ব্যংকার আবদুল্লাহ, কামাল আবেদিন, গ্রামীন ব্যাংক এ কর্মকর্তা দিদারুল আলম, মনজুর আলম, সাংবাদিক নেজাম উদ্দিন, ব্যাবসায়ী রাসেল, রাশেদ,আমিনুল হক, মাষ্টার জাফর আলম, সরওয়ার কামাল প্রমূখ। অনুষ্ঠান শেষে সকলে সকলের সুস্থতা কামনা করেন যে যার অবস্থানে থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করার শপথ দেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ড়াঃ শাহজাহান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.