নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি :
১০ হাজার ইয়াবাসহ আয়াতুল্লাহ (৩২) নামক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩ মে) বিকাল ৩ টার দিকে রামুর গর্জনিয়া বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

সে নাইক্ষ্যংছড়ি সদরের জারুলিয়াছড়ি এলাকার মোস্তাক আহাম্মদের ছেলে।

এসময় আরো দুই ইয়াবা কারবারী পালিয়েছে বলে জানা গেছে।

১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ এই সংবাদ জানিয়েছেন।

তিনি জানান, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যবস্থা নেয়া হচ্ছে।

সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রমরোধে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবেও জানান লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.