মোঃ কবির হোসেন, কাপ্তাইঃ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখে ঔষধের ফার্মেসি বন্ধ করে পালিয়েছে মালিক।
মঙ্গলবার (৪ মে) দুপুর ১২ টার দিকে অভিযানটি করা হয়।
এ সময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ২০১০ এর ৪ ধারায় ভেটেনারি ঔষধ লাইসেন্স ছাড়া বিক্রির দায়ে শ্যামা ফার্মেসি ও মুনমুন মেডিকেল হলকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এইছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৫ জন পথচারীকে ৮০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১৯
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.