নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক  খাদে পড়ে ৯ শ্রমিক নিহত আহত ১২

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি।

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলার বড়সন খোলা অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯জন শ্রমীক নিহত হয়েছে।

এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালার বিজিবি ক্যাম্প এলাকায় (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

 

নাইক্ষ্যাংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার ডা: সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড়সন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে রেড ক্রিসেন্টের ত্রাণ নিয়ে যাওয়ার পথে চাকঢালা বিজিবি ক্যাম্প পার হয়ে একটি ছোট্ট কালভার্ট ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনা স্থালে ৬জন মারা যান।

 

হাসপাতালে আনার পর আরও তিনজন মারা যান। এতে আহত হয়েছেন আরো ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে চাকঢালা সীমান্তের বড়সন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.