নাইক্ষ্যংছড়িতে ফের চোলাইমদবাহী ১টি নোহাসহ আটক ৫

জাহাঙ্গীর আলম কাজলনাইক্ষংছড়ি :

নাইক্ষ্যংছড়ি সদরের জারুলিয়াছড়ি পুলিশের চেকপোস্টে তল্লাসি করে চোলামদসহ ১টি নোহা গাড়ি ও ৫ জনকে আটক করেছে।

শনিবার ( ৮ আগষ্ট ) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে ১টি নোহা গাড়িসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃতরা হলেন( ১)আসহছাদুজ্জামান (৪২) পিতা শফিউজ্জামান চৌধুরী,পাবনা জেলা সদর, (২)ওমর ফারুক (২৯ )  পিতা শমশুল আলম, কক্সবাজার সদর (৩)সাদ্দাম হেসেন( ১৯) পিতা গিয়াস উদ্দিন (৪)বাট্রু রাখাইন (৪৮) পিত ফোরটেন রাখাইন, (৫)লিটন বড়ুয়া ( ৪১) পিতা বিমল বড়ুয়া।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।তিনি সাংবাদিকদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.