নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত     

 

 

জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগেরে উদ্যোগে শিক্ষা মেলা ও সর্বধনা সভা অনুষ্ঠিত হয় ।সোমবার (১২ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল সভাপতিত্বে  সহকারী শিক্ষক এস,এন সাওন এর সঞ্চালনায় অনুষ্টিত শিক্ষা মেলা ও সংবর্ধনা সভার উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চ প্রাণঙ্গনে সদর ইউনিয়নের ৬টি প্রাথমিক বিদ্যাল বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ নিয়ে সাজিঁয়েছে ষ্টল। এসব ষ্টল গুলো উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন ও নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালের নেতৃত্বে পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম, শফি উল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার আবু আহাম্মেদ, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ,আওয়ামীলীগের আহবায়ক ক্যউচিং মাষ্টার, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার,আবু তাহের কোম্পানী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমূখ।

এর পরে অতিথিরা বিকালে উপজেলা টিটিসিআই হল রুমে অনুষ্ঠিত শিক্ষা মেলা ও সংর্বধনা অনুষ্ঠানে প্রধান এবং বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এতে শিক্ষা মেলায় সদর উপজেলার ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরন, কৃষি উপকরন, বিজ্ঞান বিষয়ক, মানুষের বসবাস করার উপকরনের ষ্টল বসায় । ষ্টলগুলোতে শেষের দিনে এলাকার মানুষের ভীড় জমে উঠেছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.