নাইক্ষ্যংছড়িতে পুরস্কার বিতরণ কালে শফি উল্লাহ  শিক্ষাই দেশ ও  জাতি গঠনের প্রধান ভুমিকা রাখে।

 

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি।

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বছরের শুরুতেই সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না এবং শিক্ষাই দেশ ও  জাতি গঠনের জন্য প্রধান ভুমিকা রাখে।

তাই কোন শিশুদের অবহেলা না করে সময়মত বিদ্যালয়ে পাঠানোর জন্য সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

 

সরকারের বিভিন্ন উন্নয়ন কথা তুলে ধরে আগামীতে পর্বত্য জনপদের অভিভাবক বান্দরবানের রূপকার প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে পনরই নির্বাচিত করার আহবান জানান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ১০ মার্চ (শনিবার) বিকাল ৩ টায় প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলহাজ্ব মোঃ শফিউল্লাহ  এসব কথা বলেন।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিউল আলম সভাপতিত্বে সহকারী শিক্ষক শহিদুল্লাহ ও সিরাজুল ইসলামের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলম হেলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার ক্যউচিং চাক, সদস্য সচিব ইমরান মেম্বার, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন।

 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা ক্যনেওয়াং চাক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উবাচিং মার্মা, লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নুর, নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা, সাবেক চেয়ারম্যান জালাল আহামদ, শামশুল আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, ইউপি সদস্য আনোয়ার ছাদেক, সিনিয়র শিক্ষক মাস্টার হাফেজ আহাম্মদ বাবুল, মাস্টার মাহমুদুল হাসান, লুৎফর রহমান প্রমুখ।

 

করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত শত শত জনতা এবং শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে নিজ তহবিল থেকে প্রত্যেককে নগদ একহাজার টাকা করে অনুদান হিসেবে প্রদান করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.