জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার ( ১৫এপ্রিল) বিকাল ৪টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যনের অফিস রুমে জেলা পরিষদ থেকে পাঠানো অার্থিক সহায়তা ইমাম মুয়াজ্জিনদের তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ জেলাপরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি, থানা’র আফিসার ইনচার্জ (ওসি) অানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন, ইউপি সদস্য আরিফ উল্লাহ প্রমুখ। উপজেলা চেয়ারম্যন অধ্যাপক শফিউল্লাহ এই প্রতিবেদকে বলেন, করোনাভাইরাস আতঙ্কে উপজেলা লকডাউন করা হয়েছে। এই সময় কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ উপার্জনহীন হয়ে পড়েছে। কর্মহীন অসহায় মানুষের তালিকা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলাপরিষদের পক্ষে পাঠানো অার্থিক সহায়তা আজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিতরণ করা হলো। প্রতি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন কে ত্রাণের আওতায় ও আনা হবে। তিনি উপস্হিত ইমাম ও মুয়াজ্জিনদের কে প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যাতে এই দুর্যোগময় মুহুর্ত গুলোর কথা সকলকে জানিয়ে দেন এবং সবাই সচেতন থাকেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.