নাইক্ষ্যংছড়িতে আলিম পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির প্রস্তুতি সভা
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানর নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মড়েল ইনঃ আলিম মাদ্রাসার মিলনায়তনে বৃহস্পতিবার(১৫মার্চ) বিকালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন স্থাপিত অালিম পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসার এস,এম, সরওয়ার কামাল এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন অাগামী ২এপরিল ২০১৮ সালের অালিম পরীক্ষা প্রথম বারের মত নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মড়েল ইনঃ আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এতে নকল মুক্ত ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিষ্ঠান গুলোকে সুন্দর ভাবে পরীক্ষা চালিযে যাওয়ার আহ্বান জানান।
এ সভায় উপস্থিত ছিলেন, গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মৌলানা মোঃ আইয়ুব, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অত্র মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ সৈয়দ হোসাইন,
কেন্দ্র কমিটির সদস্য লামা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মৌলানা মোঃ জাফর উল্লাহ ও উপাধ্যক্ষ মৌলানা মোঃ অাবু তৈয়ব প্রমুখ। উল্লেখ্য অত্র মাদ্রাসার সভাপতি নাইক্ষ্যংছড়ির মরহুম ছালেহ আহাম্মদের বড় ছেলে অত্র মাদ্রাসার সভাপতি অধ্যাপক আলহাজ্ব মোঃ শফি উল্লাহর প্রচেষ্টায় বান্দরবান থেকে বার বার নির্বাচিত এমপি পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহযোগিতায় এবছর আলিম পরীক্ষা অনুষ্টিত হবে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.