নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার পদে আশরাফুল হকের যোগদান

 জাহাঙ্গীর আলম কাজল:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সহকারী কমিশনার ভূমি পদে মো: আশরাফুল হক এর যোগদান। নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করছেন মো: অাশরাফুল হক। বুধবার( ২৯ জুলাই) প্রথম কর্মদিবসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) আশারাফুল হক নিজ কর্মস্থলে যোগদান করে, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সাথে সাক্ষাৎ করেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি তার দপ্তরে নবাগত এসিল্যান্ড মো. আশরাফুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া নবাগত এসিল্যান্ডকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসে নিয়ে গিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন, দীর্ঘদিন পর ভূমি কাজ নিয়ে অনেক সমস্য মোকাবেলা করতে হয়েছে। তবে দীর্ঘদিন পর হলেও এ উপজেলায় এসিল্যান্ড যোগদান করার ফলে ভূমি অফিসের কাজে গতি ফিরবে। এ ক্ষেত্রে সেবাপ্রার্থীদের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। মো: আশরাফুল হক ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম সহকারি কমিশানার ভুমি হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.