নাইক্ষংছড়ি ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সাইফুদ্দিন শিমুল
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগান সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলায় জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে।
নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে
২৯ জুলাই সকাল ১০ ঘটিকা থেকে নাইক্ষংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।
সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলে নাইক্ষংছড়ি বাজার, উপজেলা পরিষদের আশপাশে, প্রদান সড়কের পাশে জনগুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করা ও মশক নিধনে ঔষধ ছিটানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির
সভাপতিত্বে উক্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, অফিসার ইনসার্জ আনোয়ার হোসেন, নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, প্রেসক্লাব সভাপতি শামিম ইকবাল চৌ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন শিমুল, সদর ইউনিয়ন এর ইউপি সদস্যগণ
সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.