নতুন দুই বিজ্ঞাপনে সাফা কবির
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ অভিনেত্রী সাফা কবির নতুন দুই বিজ্ঞাপনের মডেল হলেন। একটি বহুজাতিক কোম্পানির কোল্ডড্রিংকস আর অন্যটি কাপ নুডলস। এগুলো নির্মাণ করেছেন আদনান আল রাজীব ও শাকিব ফাহাদ।
সাফা কবির বলেন, ‘২০১৩ সালের পর আবারও আদনান আল রাজিবের পরিচালনায় নাটকে অভিনয় করেছিলাম। এবার বিজ্ঞাপনে কাজ করলাম। দুটি বিজ্ঞাপনের ভাবনা দারুণ। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
এছাড়াও সাফা অভিনীত ‘সুপার গার্লস’ ও ‘চুইংগাম’ নামের দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। নাটকগুলো নিয়ে তিনি বলেন, ‘প্রচার চলতি নাটকগুলো নিয়ে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছে আমার কাজ নিয়ে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.