নকআউট লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ডেনমার্কের চ্যালেঞ্জ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ রীতিমতো হাওয়ায় উড়ছে ক্রোয়েশিয়া! গ্রুপ পর্বে টানা তিন জয়। ‘মৃত্যুকুপ’ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল তারাই। সেই দলটিই  রোববার (১ জুলাই) রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে ডেনমার্কের। দুই ইউরোপিয়ান দেশটির লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। নকআউট পর্বের এই ম্যাচটি সরাসরি দেখা হবে- বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি।

নিঝনি নভোগোগ্রাদ স্টেডিয়ামে ম্যাচটি খেলার আগে ১৯৯৮ সালের বিশ্বকাপের সুখস্মৃতি ফিরে এসেছে! সেই বছর বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছিল ক্রোয়াটরা। এবার সেই সাফল্যকেও ছাপিয়ে যেতে চায় লুকা রডিচের দল। নেদারল্যান্ডসকে ২-১ গোলে গোলে হারিয়ে তৃতীয় হওয়ার স্মৃতি বর্তমান দলের ফুটবলারদের কাছে ধুসর হয়ে আছে। তেমন কথাই শোনালেন ডিফেন্ডার ডেজান লোভরেন, ‘ক্রোয়েশিয়া যে বছর বিশ্বকাপে ঝড় তুলল তখন আমি একেবারেই ছোট। বয়স মাত্র ৯ বছর। এবার আমরা সেই অর্জনকে টপকে যেতে চাই। তার আগে ডেনমার্ককে হারিয়ে উঠে যেতে চাই কোয়ার্টার ফাইনালে।’

নিজনির এই মাঠেই গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারানোর স্মৃতিটাও  বাড়তি সাহস যোগাবে ক্রোয়েশিয়াকে। যদিও প্রতিটা ম্যাচই আলাদা। তাইতো সতর্ক ইভান রাকিটিচ। এই তারকা ফুটবলার জানাচ্ছিলেন,
তাদের স্বপ্নপূলনের পথে বাধা হতে পারে ডেনমার্ক। বলছিলেন, ‘ওরা বেশ বেশ ব্যালেন্সড একটা দল। ওরা ভয়ঙ্কর এক প্রতিপক্ষ। ক্রিস্টিয়ান এরিকসেনের মতো ফুটবলার আছে ওদের দলে। আমার মতে এ মুহূর্তে ইউরোপ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও। তবে আমরাও প্রস্তুত। আশা করছি জয় নিয়েই মাঠ ছাড়তে পারবো।’

ডেনমার্ক অবশ্য গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে পারেনি। পেরুকে শুধু ১-০ গোলে হারাতে পেরেছিল। ফ্রান্সের বিপক্ষে এক পয়েন্টই এগিয়ে দেয় তাদের। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই মাঠে নামবে দলটি। ক্রোয়াটদের মতো ডেনিশদেরও অনুপ্রেরণা সেই ১৯৯৮ এর বিশ্বকাপ। সেই বছর কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। শেষ পর্যন্ত রানার্সআপ ব্রাজিলের সঙ্গে হেরে বিদায় নেয় দলটি। সঙ্গে আরেকটা শেষ ১৭ ম্যাচে অপরাজিত আছে ডেনমার্ক।
ক্রোয়েশিয়ার যেমন আছে লুকা মরডিচ, ডেনমার্কর আছেন ক্রিস্টিয়ান এরিকসন। ফর্মে থাকা এই পুটবলারটিও আত্মবিশ্বাসী। জানিয়ে রাখলেন, ‘দেখুন লুকার (মডরিচ) চেয়ে নিজেকে পিছিয়ে রাখব না। তবে তার মতো ফুটবলারের বিপক্ষে দেখে নেওয়াটা সত্যিই অনেক বড় চ্যালেঞ্জ। রিয়ালের চেয়ে জাতীয় দলের জার্সিতে ও বেশি আক্রমণাত্মক। কিন্তু আমরাও নিজেদের সেরাটা দিয়েই লড়বো।’

এবার নিয়ে ৬ষ্টবারের মতো মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া-ডেনমার্ক। যেখানে দু’দল সমানে সমান! দুটি করে জয় আর একটিতে ড্র। নতুন চ্যালেঞ্জে প্রস্তুত ইউরোপের দুই দেশ। এবার ছাড়িয়ে গেলেই খুলে যাবে শেষ আটের দরজা! হারলেই পত্রপাঠ বিদায়!

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.