ওয়ান নিউজ ডেক্সঃ ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘গতি’। এ বিষয়ে গত সপ্তাহে সতর্ক করেছিল আবহাওয়া অধিদফতর। এটি সোমবার নাগাদ পশ্চিতবঙ্গ উপকূলে আছড়ে পড়বে বাল আশঙ্কা করা হচ্ছে।
ভারত বার্তা পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয় এবার পুজোর আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঘুর্ণিঝড় গতি। সোমবার সকালে এটি আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে রাজ্রে প্রবেশ করবে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার হতে পারে। সঙ্গে প্রবল ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, সরাসরি এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও উড়িশ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রবিবার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দু’দিন আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। সে কারণে অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও আন্দামান উপকূলের জেলেদের এই সময়ের মধ্যে সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
তবে ঘূর্ণিঝড় ‘গতি’র ব্যাপারে এখনও কোনও সতর্কতা বা বার্তা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অফিস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.