ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতির শোক

ওয়ান নিউজঃ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

শোক বার্তায় জানানো হয়, শেখ মো. আবদুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় জয় বলেন, “শেখ মো. আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারাল।”

শনিবার রাতে ঢাকার সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান শেখ আবদুল্লাহ। ৭৪ বছর বয়সী আবদুল্লাহর ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল বলে তার একান্ত সচিব জানিয়েছেন।

১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করা আব্দুল্লাহ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের গত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.