নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (১৩ জুন) দিনগত রাত ১২টার দিকে তার এপিএস নাজমুল হক সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন৷ জানা গেছে, প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.