দৌলতদিয়া পাটুরি নৌরুটে কমেছে যাত্রীদের চাপ

মোজাম্মেল হক, গোয়ালন্দ থেকে
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউনের ঘোষনা করেন সরকার। তবে দক্ষিণ বঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নেই যাত্রীদের চাপ।

বুধবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকার ঘোষিত লকডাউনের কারনে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে মাহিন্দ্রা ও অটোরিকশায় করে ভেঙে ভেঙে ঘাটে আসার পর গাদাগাদি করে ফেরিতে পার হয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছে। তারপর আবারও অতিরিক্ত ভাড়া দিয়ে যার যার গন্তব্য স্থানে যাচ্ছে। গনপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার কিছু যাত্রী ঘাটে পৌঁছানোর আগেই প্রশাসনের তৎপরতায় ফিরে যেতে বাধ্য হচ্ছে। ফেরিতে সীমিত আকারে জরুরী ভাবে রোগীবাহী গাড়ী ও পন্যবাহী ট্রাক এবং মাঝ মধ্যে ব্যাক্তি গত গাড়ী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটি’র দৌলতদিয়া ঘাট শাখার সহ উপমহা ব্যবস্থাপক(এ জিএম) মো. ফিরোজ শেখ বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে যাত্রীবাহী বাসচলা বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের চাপ খুবী কম রয়েছে। শুধু জরুরী সেবার রোগীবাহী গাড়ি ও পন্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত কিছু গাড়ি পারাপার করা হচ্ছে। এই রুটে ছোট বড় ১৩ টি ফেরি চলাচলা করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.