কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এদিন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কেটেছে দলীয় নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. মফিজুল হক, শ্রমবিষয়ক সম্পাদক মো. হানিফ বাবুল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, বির্দশন বড়ুয়া, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এর আগে উপজেলা পরিষদ সম্প্রসারন ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও একমিনিট নিরবতা পালন করা হয়।
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.