দেশের প্রথম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের নিদর্শন নির্মাতাকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ 

বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক অর্জনের উপর নির্মিত দেশের প্রথম “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের নিদর্শন” এর নির্মাণ কাজে বাধাগ্রস্থ ও নির্মাতা শিল্পী সাইফুদ্দিন শিমুল কে হত্যার হুমকি প্রদান করেছে কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত ও সন্ত্রাসী।

নিদর্শনের উদ্যোক্তা ও নির্মাতা শিল্পী সাইফুদ্দিন শিমুল তার ব্যক্তিগত ফেইসবুক ও বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের নিদর্শন এর পেইজবুক পেইজে একটি স্টেটাস দিয়ে হত্যার হুমকি প্রদানের বিষয়টি জানিয়েছেন।

দেশের প্রথম “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের নিদর্শন” নির্মাণ বাধাগ্রস্থ করতে এক শ্রেণীর রাজনৈতিক দুর্বৃত্ত
এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বহু অপকর্মের হোতা মিস্ত্রি পরিবার আমার আমার উপর হামলা মামলা সহ নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে নিদর্শন নির্মান কাজে বাধা প্রদান করে আসছে।

নির্মাণ কাজের শুরু থেকে এই পরিবারের রাজনৈতিক প্রতিহিংসা ও রোষানলে  উদ্বিগ্ন বলে জানান।

স্থানীয় রাজনীতির প্রভাব বিস্তারের লক্ষে তারা নানা ভাবে ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা সহ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের বিদর্শন এ কর্মরত ছবি বিকৃতভাবে প্রচার করে মিথ্যা অপবাদ, হুমকি ধমকি প্রদর্শন সহ গুজব ছড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের এই নিদর্শন এর নির্মাণ কাজে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহমান মিস্ত্রি পুত্র নুরুল ইসলাম বিজয় ও নুরুল আবছার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে বিভ্রান্ত করছে, এবং আব্দুর রহমান মিস্ত্রির নাতী মোশাররফ হোসেন রাহি পেইজবুকে আমাকে হত্যার হুমকি প্রদান করে আসছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক এর নিকট থেক ইউনেস্কো প্রদত্ত ইরিনা বোকোভা স্বাক্ষরিত সনদপত্র টি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের নিদর্শন এ সংরক্ষণের জন্য গ্রহন করছেন সাইফুদ্দিন শিমুল।

মুক্তিযুদ্ধের চেতনার অবমাননাকর এই সকল কাজ থেকে তাদের বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনির প্রতি তাদের রাজনৈতিক রোষানল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.