দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিউজিল্যান্ডের পেসারদের সামলানো নিয়েই ম্যাচ শুরুর আগে যা কথা-বার্তা। ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন কিংবা ম্যাট হেনরিদের কিভাবে সামলাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা? তা নিয়েই নানা জ্বল্পনা-কল্পনা।

তবে ম্যাচ শুরুর পর টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার দারুণ সূচনা করেছিলেন। কিউই পেসারদের প্রতিটি ডেলিভারিকে যথেষ্ট ভালোভাবেই মোকাবেলা করছিলেন বাংলাদেশের দুই ওপেনার।

তবে হঠাৎ করে সৌম্য ও তামিমের বিদায়ে টাইগার শিবিরে ছন্দপতন। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রান।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা এবং মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:

মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যাটনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.