ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মাথায় দুই উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছে আফগানিস্তান। শাহিন শাহ আফ্রিদি নিজের প্রথম ওভারে এসেই পরপর দুই বলে ফিরিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান গুলবাদিন নায়েব ও হাসমতউল্লাহ শাহিদিকে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রহমত শাহের সঙ্গে জুটি গড়েছেন ইকরাম আলিকহিল।
এর আগে আজ শনিবার ইংল্যান্ডের লিডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নায়েব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.