এম.মনছুর আলম, চকরিয়া:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির শুরু থেকে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের জীবিকা হারানো কর্মহীন দিনমুজুর, অসহায় ও শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও পৌরসভার সাবেক প্যানের মেয়র শহীদুল ইসলাম ফোরকান। ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের অন্তত ১২শত গরীব পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিলের উদ্যোগ বিতরণ করেছেন বিভিন্ন খাদ্য সামগ্রী। গত এপ্রিল মাসে তিনি তিনদফায় ওয়ার্ডের কোচপাড়া, সোসাইটিপাড়া, নামার চিরিঙ্গা, চেয়ারম্যান পাড়া, এক নম্বর গাইডবাধ এলাকা, বাসটার্মিনাল এলাকা, মাস্টারপাড়া, বাশঁঘাটা, স্টেশনপাড়া ও হাজিয়ানসহ বিভিন্ন গ্রামের জীবিকা হারানো পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাউল, ডাল, তেল, পিয়াজ আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
পবিত্র মাহে রমজানে ও করোনায় দুর্দিনে মানবিক কাজের অংশহিসেবে পরিচ্ছন্ন রাজনীতিবিদ তরুন জননেতা শহীদুল ইসলাম ফোরকান মাহে রমজান উপলক্ষে এবারও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গরীব ও দরিদ্র পরিবারের ঘরে ঘরে সেহেরী সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
বৃহস্পতিবার (১৪ মে) তরুণ জননেতা ফোরকান তাঁর নির্বাচনী এলাকা তথা পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া, সোসাইটিপাড়া, মাস্টারপাড়া গ্রামের ২৪৫টি গরীব পরিবারের ঘরে ঘরে গিয়ে তিনি সেহেরী সামগ্রী হিসেবে একটি করে মোরগ ও আলু, পিয়াজ পৌঁছে দিয়েছেন।
তরুন জননেতা শহীদুল ইসলাম ফোরকান বলেন, করোনা সংক্রমণের শুরুতে ব্যক্তিগত তহবিলের উদ্যোগে আমার এলাকা তথা চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের প্রায় ১২শত পরিবারের মাঝে সাধ্যমতো খাদ্য সামগ্রী দিয়েছি। এখন মাহে রমজান উপলক্ষে গরীব পরিবারের মাঝে সেহেরী সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রথমদিনে ২৪৫ পরিবারের জন্য সেহেরি সামগ্রী হিসেবে মোরগ, আলু ও পিয়াজ নিয়ে ঘরে ঘরে গিয়ে বিতরণ করেছি। আজ (১৫ মে) স্টেশন পাড়া, খোয়াজ নগন, হাজিয়ান কোচপাড়া এলাকার গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হবে।
সাবেক প্যানেল মেয়র ফোরকান আরও বলেন, যখন পৌরসভার কাউন্সিলর এবং প্যানেল মেয়রের দায়িত্বে ছিলাম, তখন চেষ্ঠা করেছি গরীব মানুষের পাশে থাকতে। তাদের বিপদে নিজেকে নিয়োজিত করতে। একইসঙ্গে চেষ্ঠা করেছি এলাকার সর্বসাধারণের মাঝে সুন্দর ও নিরাপদ পরিবেশ সেবা নিশ্চিত করতে। কোনদিন সাধারণ মানুষের মনে কষ্ট দিইনি। কারো জায়গা-জমি দখলে নিজে জড়িত ছিলাম না, কাউকে সেইধরণের অপরাধকর্ম করতে সাহস দিইনি। যতদিন বেঁচে আছি, জনগনের ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যাবো ইনশাল্লাহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.