আগামী তিনদিনের মধ্যে পল্লবী লেইনের মসজিদের যাওয়ার রাস্তা প্রশস্থ করুন- পৌর মেয়র
মোঃ নেজাম উদ্দিন,ওয়ান নিউজ।
পল্লবী লেইন দক্ষিণ টেকপাড়া সমাজ কমিটির আয়োজনে ইফতার মাহফিলে পৌর মেয়র মুজিবুর রহমান বলেন
মেয়র বলেন আপনাদের তিনদিন সময় দিয়ে গেলাম পল্লবী লেইনের ভেতরের রাস্তাটি এলাকার মুরব্বিদের সাথে কথা বলে প্রশস্থ করে ফেলার ব্যবস্থা করুন।
যদি তিনদিনের ভিতর আপনাদের নিজের উদ্যেগে না করেন তা হলে পৌরসভার কর্মকর্তারা এসে রাস্তা প্রশস্থ করনে কাজ শুরু করবে এতে আপনার বাধা দিতে পারবেন না। কারন জনগনের সুবিধার কথা চিন্তা করে কাজটি করা হবে। পৌরসভার দক্ষিণ টেকপাড়া সমাজ কমিটির আয়োজনে রবিবার (২৬ মে) পল্লবী লেইন এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নিউজপ্রিন্ট
ইফতার মাহফিলে প্রথান অতিথি ছিলেন কক্সবাজার পৌর মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভিপি ও অত্র সমাজ কমিটির উপদেষ্টা এডঃ রাশেদুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আতাহার ইকবাল, সমাজ কমিটির উপদেষ্টা সিরাজুল মোস্তফা, এডঃ আহমদ কবির, বইল্যা পাড়া জামে মসজিদ এর সভাপতি মোঃ হাসেম, সমাজ কমিটির উপদেষ্টা আলহাজ্ব বশির আহমদ, সমাজ কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম,সমাজ কমিটির উপদেষ্টা আলহাজ্ব নজির আহমদ, আমির হোসেন, চেম্বার অব কমার্স এর পরিচালক এডঃনাছির উদ্দিন বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলার সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ জেলা আওয়ামীলীগ নেতা উজ্জ্বল কর, কক্সবাজার সরকারি কলেজ সভাপতি জাকের হোসেন প্রমুখ। পল্লবী লেইন দক্ষিণ টেকপাড়া সমাজ কমিটির আহ্বায়ক বেলাল হোসেনর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মুজিবুর রহমান বলেন আমি আপনাদেরই সন্তান, আপনারা বিনা সংকোচে আমার অফিসে আসবেন এবং কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন আমি সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাবো। এদিকে পল্লবী লেইন হতে জামে মসজিদ যাওয়ার সড়কটি ছোট হওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে এমনটি জানালে এলাকাবাসী তা মেয়রকে জানালে তা সমাধানে যাদের কারনে সমস্যা সৃষ্টি হয়েছে তাদের তিনদিনের সময়দেন। এদিকে সমাজ কমিটির আহবায়ক বেলার হোসেন জানান মসজিদের যাওয়ার রাস্তাটি ছোট হওয়াতে যদি কেউ মারা যান তা হলে মৃত ব্যক্তিকে কবরস্থানে নিতে আমাদের অনেকদুর ঘুরে আসতে হয়। এটি আমরা মেয়র মহোদয়কে জানিয়েছি তিনি একটি ব্যবস্থা করবেন বলে আশা দিয়েছেন। আমরা মনে করি পৌর মেয়র তার কথা রাখবেন এবং সকলের দিকে চিন্তা করে রাস্তা প্রশস্থ করনের কাজে হাত দিবেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাছুমুল ইসলাম রাশেল, যুগ্ম আহবায়ক এডঃ এরশাদ উল্লাহ মিল্টন,।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.