থিমছড়ি অরবিট মডেল একাডেমী কে.জি মাদ্রাসার সমাপনী পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

 

মুহিব উল্লাহ মুহিবঃ

কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নে থিমছড়ি ০৪ নং ওয়ার্ডে অবস্থিত থিমছড়ি অরবিট মডেল একাডেমী কে.জি মাদ্রাসায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা বিগত ০৮/১১/২০১৯ইং তারিখে সকাল ০৯ ঘটিকায় শুরু হয়ে বেলা ১২.৩০ টা পর্যন্ত মাঠের মুক্তমঞ্চে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআনুল করিম থেকে তিলওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী আশিফুল ইসলাম এবং যৌথ ইসলামী সংগীত পরিবেশন করেন বিদায়ী শিক্ষার্থীরাবৃন্দ। অত্র মাদ্রাসার শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক মুহিব উল্লাহ মুহিবের পরিচালনায় মূল প্রোগ্রাম আরম্ভ হয়।সভাপতিত্ব করেন সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা জনাব ছিদ্দিক আহমদ।

উদ্ভোধনী বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সেলিম উল্লাহ বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং গর্জনিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বর্তমান এম.ইউ.পি জনাব কবির আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিমছড়ি সর্দার কমিটির সদস্য জনাব মো.আলী সওদাগর,প্রতিষ্ঠা আবু বক্কর,প্রতিষ্ঠা সুলতান আহমদ,বর্তমান ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হামিদুল হক,আবুল মনসুর কোম্পানী, হাজ্বী আব্দুর রহমান,হাজ্বী আব্দুল খালেক,মনিরুল আলম কাজল, নুরুল ইসলাম, মোঃ নাজের,হেলাল উদ্দীন,মিজানুর রহমান,মিজানুল হক,জহির উদ্দীন,সৈয়দ হোছাইন,আব্দুর রশিদ,জসিম উদ্দীন,করিম উল্লাহ,আব্দুল করিম,আব্দুল্লাহ সওদাগর, আব্দুস সালাম,সৈয়দ নুর, প্রধান শিক্ষক আবু সৈয়দ,সহকারী শিক্ষক এহেছান উল্লাহ, আনোয়ার হোছাইন,সহকারী শিক্ষিকা আয়েশা ছিদ্দিকা।উপস্থিত ছিলেন অভিভাবক, গ্রামের সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র-ছাত্রী।

বক্তারা বলেন”২০১৪ সাল হতে অর্থাৎ প্রতিষ্ঠালগ্ন হতে এই বিদ্যালয় সুনাম বয়ে চলছে, এই সুনাম শুধুমাত্র শিক্ষকের অক্লান্ত পরিশ্রম এবং ম্যানেজিং কমিটির তদারকির জন্য সফল তাতে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি। এই বারো ইনশাআল্লাহ শতভাগ পাসসহ সেরা ফলাফল উপহার দিবে বলে আশাবাদী।অভিভাবকের প্রতি অনুরোধ থাকবে যে, এলাকায় যে সব ইবতেদায়ী প্রতিষ্ঠান রয়েছে তাদের সমাপনী পরীক্ষার পর ৬ষ্ট শ্রেণীর পাঠদান না থাকলে এলাকায় অবস্থিত থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসায় এবং পাশ্ববর্তী গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতনে ছাত্র-ছাত্রীদের ভর্তি করার জন্য তাগিদ প্রদান করেন”।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.