ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক দেলোয়ার হোসেন

ডেস্ক নিউজ : ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের ২৬ শে ফেব্রুয়ারী ২০২১ ইং (শুক্রবার) সকাল ৮ ঘটিকা হতে নির্বাচন কাউন্সিল শুরু হয়।

উক্ত নির্বাচনে কাউন্সিলের মধ্য দিয়ে বহু ভোটে সাংগঠনিক সম্পাদক পদে জয়যুক্ত হয়েছেন ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জনতার দলিল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব দেলোয়ার হসোন ভূইয়া।

নির্বাচন শেষে এক ব্রিফিংয়ে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সকল সদস্য / সদস্যা বিন্দদের উদ্দেশ্য করে দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সাংগঠনিক সম্পাদক পদে জয়যুক্ত করায় আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং আমার ভালোবাসা আপনাদের প্রতি অমর হয়ে থাকবে সারাটি জীবন। কথা দিলাম আজ থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সকল সাংবাদিকদের সকল সমস্যায় বিপদ /আপদে কোনো সার্থ ছাড়ায় কাজ বর্তমানে করেযাচ্ছি এবং ভবিষ্যতে করে যাবো ইনশাআল্লাহ।

সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন যেন কোনো নিরঅপরাধ সাংবাদিককে মিথ্যা বানোয়াট মামলার মধ্য দিয়ে হয়রানির শিকার না করার আহ্বান জানান তিনি। এবং সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ লিখে সততাও আদর্শ নিয়ে চলে সাংবাদিকদের অধিকার আদায়ের আহব্বান করেন।

এইদিকে ২০১৯ সালের শেষের দিকে ঢাকা প্রেসক্লাবের দ্বি- বার্ষীক নির্বাচনে দপ্তর সম্পাদক পদে ও কাউন্সিল এর মধ্য দিয়ে জয়যুক্ত করেন দেলোয়ার হোসেন ভূঁইয়া ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.