অসুস্থ শাহেদের চিকিৎসা সহয়তায় পিএইচএস ২০০৮ইং ব্যাচ

আবুল কালাম, চট্টগ্রাম

রাঙ্গুনিয়া পোমরা উচ্চ বিদ্যালয় ২০০৮ইং ব্যাচের শিক্ষার্থীদের বন্ধুমহল “”পিএইচএস ২০০৮ইং””দেশ ও প্রবাসীদের সহযোগিতায় পোমরা হাজীপাড়া ইমাম বাড়ির মোহাম্মদ নরুল আজমের ছোট ছেলে মুহাম্মদ শাহেদের চিকিৎসার জন্য এই বন্ধুমহলের পক্ষ থেকে
আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (২৬ ফ্রেবুয়ারি) সকালে পোমরা হাজিপাড়া শাহেদের পিতার কাছে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ এইচ এম ফরিদ,মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আব্বাস আলী মুন্না,মোঃ জাহেদ হাছান তালুকদার, মোঃ রাখু চৌধুরী, মো মিনার, মোঃ ফোরকান, মোঃ ইব্রাহীম, মোঃ আমিনুর রহমান, মোঃমহিউদ্দীন রুবেল, প্রমুখ।

প্রবাসী যারা এই সহায়তায় সহযোগিতা করেছেন মোঃ সুজন, মোঃ সবুজ, মো নাহিদ মোস্তফা ,মোঃ কাজল,মোঃ বেলাল উদ্দিন,মোঃ সাদ্দাম হোসেন, মোঃ বদি,মোঃ আনোয়ার, মোঃ মিজান, মোঃ নয়ন,মোঃ শুকুর।

উল্লেখ্য–পিএইচএস ব্যাচের প্রথম ক্ষুদ্র উপহার হিসাবে ১৯’২০০ টাকা প্রদান করা হয়। গত কয়েকমাস পৃর্বে শাহেদ পায়ের ব্যাথা পেয়েছিল,সেই ব্যাথা ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হয়। চিকিৎসকের পরামর্শে প্রাথমিক ভাবে পরিবারের পক্ষ থেকে শাহেদের চিকিৎসার খরচ চালানো হয়। কিন্তুু এ রোগের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় আর্থিক সংকটের মুখে পরিবার। শাহেদের চিকিৎসার জন্য ইতিমধ্যে সামাজিক ও ধর্মীয় সংগঠন সহ একাধিক ব্যক্তির পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে শাহেদের পা কেটে ফেলা হয়েছে, বর্তমানে শাহেদ অনেকটাই ভালো আছেন। কিছুটা স্বাভাবিক জীবন যাপন করার জন্য শাহেদের একটি কৃত্রিম পায়ের প্রয়োজন, অর্থের যোগান হলে শাহেদ স্বাভাবিক মানুষের ন্যায় কিছুটা জীবন যাপন করতে পারবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.