ডেঙ্গু মোকাবেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ।
সাইফুদ্দিন শিমুল:
নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে আজ থেকে শুরু হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।
আজ ৫ আগষ্ট সকাল ৮ ঘটিকা থেকে শুরু হওয়া পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের সাথে রয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।
সকাল ৮ ঘটিকায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌঃ নেতৃত্বে মসজিদ ঘোনা এলাকায় শুরু হওয়া পরিস্কার অভিযানে ইউপি সদস্য আরেফিন উল্লাহ ছুট্টু, কলেজ ছাত্রলীগের সভাপতি ইরফান রায়হান ও সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১১ ঘটিকায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, সরকারের এই সফলতার পাশাপাশি কিছু সংকট তৈরি হয়েছে।উন্নয়ন বাধাগ্রস্ত করতে গুজব সৃষ্টি করা হচ্ছে, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে।
এই সংকট সমুহ মোকাবেলা করে দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে।
বেলা১২ টায় নাইক্ষংছড়ি বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার এর নেতৃত্বে শিক্ষার্থীদের সাথে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শফিউল্লাহ, জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক সাইফুদ্দিন শিমুল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.