ডুলাহাজারা ওয়ার্ড যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

এম.মনছুর আলম, চকরিয়া :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডুলাহাজারা ইউনিয়ন শাখার আওতাধীন ১নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে এক আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত রিংভং দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়
সংলগ্ন মাঠে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা ও কমীসভায় প্রধান অতিথি ছিলেন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব কাউছার উদ্দিন কছির। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ তালুকদার, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান অহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সোলাইমান মেম্বার প্রমূখ।
কর্মী সভায় বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও সুশৃঙ্খল ভাবে এ দলকে গড়ে তোলা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বর্তমানে এই দলকে পুঁজি করে, দলের ভাবমূর্তি বিনষ্টকরে চলেছে সেই সমস্ত নেতাকর্মীকে আশ্রয় দেওয়া হবেনা। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে ঢেলে সাজাতে বদ্ধ পরিকর। বিশৃংখলকারী কোন নেতা-কর্মীকে দলে ঠাই দেওয়া হবেনা। কর্মী বান্ধব সংগঠন করার প্রত্যয়ে প্রতিশ্রুতি বদ্ধ যুবলীগ।
সভায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি আহমদ আলী মাঝু, সহ-সভাপতি মো: ফোরকান, জাফর আলম, সাংগঠনিক সম্পাদক দলিল আহমদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুল হক আদর, আমান উল্লাহ আমান, জামাল উদ্দিন হাদী, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আব্দুল গণি, মো: হাসান , নাছির উদ্দিন, আব্দুর রহিমসহ ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.