এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ড খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত ও হাসানুল ইসলাম আদর প্রদত্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২২আগস্ট (শনিবার) বিকেলে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ ভিলেজার পাড়া মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ যুবনেতা হাসানুল ইসলাম আদর।
খেলার আয়োজক কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো.আয়াতুল্লাহ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের মেম্বার মো.সোলাইমান, ডুলাহাজারা বাজার কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ডুলাহাজারা ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ড খেলোয়াড় সমিতি কর্তৃক ও হাসানুল ইসলাম আদর প্রদত্ত গোল্ডকাপ টুর্নামেন্টে আন্ত : ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বমোট ১২টি ফুটবল দল অংশ নেন।
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.