ডায়মন্ড লাইফের ঈদগাঁও অফিস উদ্বোধন ও প্রবাসী সংবর্ধনা
মোঃ মিছবাহ উদ্দিন, ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোঃ লিমিটেড এর ঈদগাঁও অফিস উদ্বোধন ও প্রবাসী সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে কলেজ গেইট আল-হারামাইন কমপ্লেক্সে নিজস্ব কার্যালয়ে এ অনুষ্টান সম্পন্ন হয়। মানবাধিকারকর্মী ও সাংবাদিক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় প্রবিত্র কোরআন পাঠ করেন হাফেজ জিয়াউল হক। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন কক্সবাজার জোন এর এ.সি মাষ্টার আবু তাহের। প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানিরর এস এ এম ডি মনজুরুল মুরশেদ কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির জি এম ও কক্সবাজার শাখার ইনচার্জ মোঃ এরশাদ, বিশিষ্ট প্রবাসী ও সমাজসেবক আব্দু শুক্কুর, কক্সবাজার হোটেল রেস্তুরা মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ শফি, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জাহাঙ্গীর বাঙ্গালী, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম মমতাজুল হক, প্রবাসী মোঃ নুরুচ্ছফা, আবু ছৈয়দ,।। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ উদ্দিন রাশেল। বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল বাশার, জসিম উদ্দিন, প্রবাসী আবুল কাশেম, জিয়াউল হক জিয়া, মুহাম্মদ আলম, সাইফুল ইসলাম, মোঃ আনুয়ার, মোঃ আমিন, সাইফুল ইসলাম প্রমুখ। শেষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ এবং প্রবাসী ও অতিথিদের কোম্পানির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.