ডাম্পার আটক, বক অবমুক্ত

উখিয়া রেঞ্জ

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
ভোররাতে মাটি পাচার করতে গিয়ে উখিয়া পালংখালিতে মাটিভর্তি ডাম্পার গাড়ি আটক করেছে উখিয়া রেঞ্জ ।
শনিবার (৪ নভেম্বর) ভোররাতে উখিয়ার পালংখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ড়েও হাকিমপাড়া এলাকার সাহাবউদ্দিনের পাহাড় থেকে মাটি ভরাট করে যাওয়ার সময় এই ডাম্পার আটক করা হয়েছে বলে জানা গেছে। গাটিরি মালিক মানিক মিয়া নামের একজন বলে জানা যায়।
অভিযানে নেতৃত্ব দেন থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ। তিনি জানান, গোপণ সংবাদেও ভিত্তিতে জানতে পারি সাহাবউদ্দিনের পাহাড়ে মাটি কাটা হচ্ছে। আমার সঙ্গীয় ফোর্সসহকারে এলাকায় আসলে মাটিভর্তি একটি ডাম্পার আটক করি । ডাম্পার মালিক ও যারা পাহাড় কাটছে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে আজ সকালে রোহিঙ্গারা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারের উখিয়াতে অভিযান চালিয়ে ৬০টি সাদা বক দুস্কৃতিদের হাত থেকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ। শনিবার (৪নভেম্বর) ভোরে এই অভিযান পরিচালনা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। গত ২৮ অক্টোবর আরো ২শতাধিক সাদা বক দুস্কৃতিদের হাত থেকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, বন ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর । যারা বন ও পরিবেশ ধ্বংস করতে চায় তাদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু বন রক্ষায় বনবিভাগ কাজ করছেন পরিবেশ রক্ষায়ও বদ্ধ পরিকর। গত মাস ও এই মাসে প্রায় ৩শতাধিক বক শিকারীদেও হাত থেকে উদ্ধার করে অবমুক্ত করেছে উখিয়া রেঞ্জ । আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.