ট্যুরিজম বিভাগের উদ্যোগে ত্রাণ বিতরণে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া মহামারী করোনা ভাইরাসের প্রভাবে যখন সারাদেশ তথা কক্সবাজার জেলার কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের ওপর পপড়ে তখন তাদের কাছে গত রবিবার খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হসপিটালিটি ও ট্যুরিজম ম্যানেজমেন্ট এর শিক্ষার্থীরা।

দেশের এই সংকটময় মুহূর্তে যখন নিম্ন আয়ের অভাবগ্রস্থ মানুষ ক্ষুধার্থে রাত জাগছেন সেই মুহুর্তে এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের এক ঝাক শিক্ষার্থী। সেই নির্মম ক্ষুধার্থদের মুখে আহার দিতে ছুটে যান আইটিএসসি ও এইচটিএম স্কোয়াডের সদস্যরা।

কক্সবাজার শহরের ডিককুল, নাপ্পাঞ্জাপাড়া, বাস টার্মিনাল, লারপাড়া, চৌধুরীপাড়া, বিজিবি ক্যাম্প, এস. এম পাড়া, এবিসি ঘোনা, লাইটহাউস পাড়া, সৈকতপাড়া, বাহারছড়া, সহ বিভিন্ন এলাকার গরীব, নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা করে মানবিকতার অনন্য ভূমিকা রেখেছে এই সংগঠন। এছাড়া শহরের বাহিরে পি, এম খালী, খুরুস্কুল, মিঠাছড়ি সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা পৌছানো হয় এ সংগঠনের পক্ষ থেকে।

এই ব্যাপারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইটিইএসসি এর সাধারণ সম্পাদক ও এইচটিএম স্কোয়াডের উপদেষ্টা আরিফ সাঈদ জানান, “মধবিত্ত যারা লজ্জায় লাইনে দাড়িয়ে সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী নিতে পারছেন না এমন প্রকৃত অভাবগ্রস্থদের বাড়ি বাড়ি ও ত্রাণ সহায়তা দিতে তারা সর্বদা প্রস্তুত।”
দেশের এই ক্রান্তিকালে ছাত্রছাত্রীদের এই প্রচেষ্টা এবং দেশকে সার্বিক সহযোগিতা করে এই সংকট মোকাবেলা করার জন্য আহবান জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.