টেকনাফে ইয়াবাসহ তিন মিয়ানমার নাগরিক আটক
ওয়ান নিউজ ঃ
টেকনাফের নাইটংপাড়া থেকে ২৬২৬ ইয়াবাসহ তিন মিয়ানমার নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দিনগত রাত দুইটার দিকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মিয়ানমারের মংডুর এডিলাপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে মোঃ মমতাজ (৪৫), একই থানার নাটেরডেইল এলাকার আবু সৈয়দের ছেলে মোহাম্মদ নুর (১৮) ও জান্দিলা পাড়া এলাকার মৃত গফুর মিয়ার মেয়ে নুর বেগম (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, তথ্যে’র ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিক আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.