টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ

ওয়ান নিউজ ডেক্সঃ রাজধানীর শাহবাগ থানার নাশকতার একটি মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

মামলার মূল নথি না থাকায় ঢাকা মহানগর হাকিম কেশব রায় রিমান্ড শুনানির জন্য ২০ জুন দিন ধার্য করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে টুকুকে তার উত্তরার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.