ওয়ান নিউজ ডেক্সঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,‘অনেক অগ্রগতি হয়েছে- সত্যিই খুব ইতিবাচক। আমি মনে করি, যেকারো প্রত্যাশার চেয়ে ভালো আলোচনা হয়েছে।’
মঙ্গলবার স্থানীয় সময় ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ স্যান্টোসা দ্বীপের হোটেল দ্য ক্যাপেলোতে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়।
সে বৈঠক শেষে দুজনকে হাসিমুখেই বের হতে দেখা গেছে। এটাকে ইতিবাচক সূচনা হিসেবেই দেখা হচ্ছে।
কেমন লাগছে—জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার খুব ভালো লাগছে।
কিম বলেন, ‘এখানে আসাটা সহজ ছিল না। অতীত আমাদের অঙ্গপ্রত্যঙ্গ শৃঙ্খলিত করে রেখেছিল এবং পুরোনো বিদ্বেষ ও অভ্যাস সামনে এগিয়ে চলার পথে প্রতিবন্ধক হয়ে ছিল। তবে আমরা সবকিছু উত্তরণ করতে পেরেছি এবং আজ এখানে এসেছি।’
কিম দোভাষীর মাধ্যমে ট্রাম্পকে বলেন, ‘সারা পৃথিবীর মানুষ এ মুহূর্তে আমাদের দেখছে। পৃথিবীর অনেক মানুষই হয়তো ভাবছে, এটা কল্পকাহিনী, বিজ্ঞান কল্পবাহিনীর চলচ্চিত্র।’
বৈঠকে মধ্যাহ্নভোজের বিরতির সময় ক্যাপেল্লা হোটেলের গার্ডেনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ট্রাম্পের পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে এর অাগে উত্তর কোরিয়ার এই নেতা ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের ব্যাপারে বলেন, শান্তির জন্য একটি ভালো সূচনা।
কোরীয় উপদ্বীপের পারমাণবিক অচলাবস্থা নিয়ে আলোচনার পর তারা একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.