টাইগারদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নানা নাটকের পর দলে ফিরেছেন মুমিনুল হক। সোমবার মিরপুরে বিসিবির একাডেমী মাঠে শামিল হলেন টাইগারদের অনুশীলনে। সময়টা কঠোর পরিশ্রমের।

সামনে কঠিন সিরিজ। টিম বাংলাদেশের দুই বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দলের বড় দুই স্তম্ভও।

বোঝাই যাচ্ছে ব্যাটিংয়ের জন্য তৈরি হচ্ছেন মুশফিক। চোখের চাহনিও কি কিছু বলছে না? অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের রণকৌশলই যেন খুঁজে বেড়াচ্ছে টাইগার অধিনায়কের চোখ।

গুরু চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মজার কোন কথাই বোধহয় হচ্ছে তামিমের। লঙ্কান কিউরেটর গামিনি যে হেসে একাকার।

ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল নতুন কিছু নয়। কিন্তু তাই বলে টেনিস! সোমবার টাইগারদের অনুশীলনে টেনিস র‌্যাকেটেরই দেখা মিলল।

ফুটবল নিয়ে কসরত দুই ‘ম’-এর। মুশফিক ও মোস্তাফিজ দারুণ উপভোগও করছেন তা।

স্টাইলিশ সাব্বির। যেন বিলবোর্ডের কোন বিজ্ঞাপনের জন্য পোজ দিচ্ছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.