ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বিশ্বকাপ আসরের ১০তম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টস জিতে পাঁচ বারের চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া দুই দলের লক্ষ্য এবার এগিয়ে যাওয়া।
দারুণ জয় দিয়েই এবারের বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়টা ছিল দুর্দান্ত। নিষেধাজ্ঞা থেকে আন্তর্জাতিক অঙ্গনে ফিরেই জাত চিনিয়েছেন ওয়ার্নার। ছন্দে আছেন বাকিরাও। সুতরাং এই ম্যাচে অজিরা ফেবারিট বলা যায় অকপটেই।
পরিসংখানও কথা বলছে অস্ট্রেলিয়ার পক্ষে। দু-দলের সব শেষ পাঁচ দেখায় জয়ের পাল্লাটা ভারি তাদের। এছাড়াও বিশ্বকাপ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে তারা এক প্রকার উড়িয়েই দিয়েছে উইন্ডিজকে। ট্রেন্টব্রিজে যেটা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে অজিদের।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে অজিদের ৪ জয়ের বিপরীতে ৫টা উইন্ডিজের। তবে সব মিলিয়ে জয়টা বেশি অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
উইন্ডিজ একাদশ : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওশানে থমাস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.