টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিদাহাস ট্রফির লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচ অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। যারা জিতবে তারাই ১৮ মার্চ ফাইনালে ভারতের সাথে খেলার টিকিট পাবে। পরপর দুই ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা লঙ্কানদের বিপক্ষে টাইগারদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে সাকিব আল হাসানের ফেরা। দীর্ঘ দিন ইনজুরির সাথে লড়াই করে এই ম্যাচ দিয়ে আবারো ব্যাট-বলের লড়াইয়ে নামছে বিশ্বসেরা সাকিব আল হাসান।
বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। আবু হায়দার রনির পরিবর্তে খেলছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আবু হায়দার রনি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.