ঝিলংজা ও মিঠাছড়ি ইউনিয়নে সড়কের নাজুক অবস্থা

দেখার কেউ নেই, ভোগান্তিতে কয়েক হাজার পথচারী

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় দেশের প্রতিটা জেলা,উপজেলায় ব্যাপক উন্নায়ন হলেও কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া এবং রামু মিঠাছড়ী ইউনিয়নের অন্তর্ভুক্ত কয়েকটি এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।

শহর মুখী স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ প্রতিদিন হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি যেন বর্ষার সময়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে,দক্ষিণ মহুরি পাড়া হয়ে কক্সবাজার সরকারি কলেজের পিছনে পর্যন্ত প্রায় ৪কিলোমিটার জুড়ে কাচা রাস্তাটির যেন বেহাল দশা।

সরেজমিন ঘুরে দেখা যায় ঝিলংজা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হলেও,
রেললাইন উন্নয়ন প্রকল্পের কারণে নিজেদের বসতভিটা ছেড়ে ছাদরপাড়া সহ পলিটেকনিক্যাল কলেজের পিছনের অনেক স্থানীয় বাসিন্দারা বর্তমানে এখানে ঘরবাড়ি করেছে সব মিলিয়ে অন্তত ২০হাজার মানুষের সবসবাস রয়েছে,
মানুষগুলো ভারত-বাংলাদেশের মধ্যবর্তীস্থান ছিটমহলবাসীর ন্যায় সবসবাস করে আসছে,
এই এলাকার মানুষগুলো সবরকম সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

শুকনো মৌসুমে মানুষ চলাচল করতে পারলেও বর্ষার সময় পাহাড়ি ঢলের পানি নদীর স্রোতের ন্যায় কাঁচা রাস্তা দিয়ে চলাচলের কারনে মারাত্মক সমস্যায় পড়তে হয় এই এলাকার সাধারণ মানুষকে।
দুই ইউনিয়নের মাঝখানে রাস্তাটি হওয়ার কারনে দুই পার্শের জনপ্রতিনিধিই যেন দায়সারা,

স্থানীয় কয়েজন ব্যক্তি জানায় জনপ্রতিনিধির ধারে ধারে গিয়েও কোন সুফল মেলেনি কয়েকবার রাস্তাটি উন্নায়ন করতে মাপকাঠি করেছে,কোন এক অজানা কারনে রাস্তার উন্নায়ন কাজ আর হয়নি।

এই বিষয়ে ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব টিপু সুলতান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঝিলংজা ইউনিয়নের আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন হয়েছে শুধু এই রাস্তাটি এখনো হয়নি,করোনা পরিস্থিতি এবং বর্ষা মৌসুমের কারণে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এই রাস্তার কাজ শুরু হবে।

বিষয়টি নজরে আনা হলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রণয় চাকমা বলেন,সব রাস্তা সংস্কার হবে,তবে যে হেতু অতিবৃষ্টি বেশিরভাগ রাস্তা নষ্ট হয়েগেছে তাই একটু ধৈর্য ধরতে হবে জনগণকে। খুব দ্রতই রাস্তাটি সংস্কারের জন্য কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

এমপি সাইমুম সরওয়ার কমল ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান এবং ইউপি সদস্য জনাব কুদরত উল্লাহ সিকদারের কাছে এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবী এই অবহেলিত রাস্তাটি করে দেওয়ার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.