জ্বলে ওঠার অপেক্ষায় নেইমার

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে নেইমারের পিএসজি।চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্যই ২০১৭ সালে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে নেইমারকে বার্সেলোনা থেকে দলে টেনেছিল পিএসজি।

বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের দীর্ঘ ৫ বছর অতিবাহিত হয়ে গেছে। যে কারণে আরো একবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপার জন্য মরিয়া হয়ে আছেন নেইমার। এই ব্রাজিল সুপারস্টার যদি আগামী ২৩ আগস্ট ফাইনালে বর্তমান ফর্মটি ধরে রাখতে পারেন তাহলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পার্থক্য গড়ে দিতে পারবেন।

ইতোমধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে। টিকে নেই লিওনেল মেসির বার্সেলোনাও। ফলে তারকা দ্যুতি দেখিয়ে ২৮ বছর বয়সি নেইমার যদি পিএসজিকে চ্যাম্পিয়ন্স জয়ী করতে পারেন, তাহলে বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে নিজের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করতে পারবেন।

চলতি আসরে শেষ ষোলর লড়াই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই গোল করেছেন নেইমার। কোয়ার্টার ফাইনালে আটালান্টার বিপক্ষেও দারুন দক্ষতা দেখিয়েছেন। সেমি-ফাইনালে আরবি লিপজিগের বিপক্ষে গোল না পেলেও পারফর্মেন্স ছিল দুর্দান্ত। এই পর্যন্ত সব মিলিয়ে ৮৪ ম্যাচে ৭০ গোল করা নেইমার ফাইনালেও গোল পাবেন বলে আশা করছে পিএসজি। তার সতীর্থ থিয়াগো সিলভা বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি নেইমারকে ফাইনাল ম্যাচে গোল করায় সহায়তা করতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.