জেএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন করায় সানজানা জিনাত মাহি-কে প্রাণঢালা অভিনন্দন

আনছার উল্লাহ, উখিয়া উপজেলা, কক্সবাজার।

আমাদের মা-মনি সানজানা জিনাত মাহি, কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২০১৯ইং-এ গোল্ডেন এ প্লাস পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সানজানা জিনাত মাহি , উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউপি’র পশ্চিম সোনাইছড়ির ছানা উল্লাহ ও জান্নাতুল ফেরদৌস মিনুর প্রথম কন্যা।

✍️মাহি’র অর্জিত সাফল্য‌ ‌:-

পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার হতে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি সহ গোল্ডেন এ প্লাস। বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০১৭ইং জেলায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন। বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০১৮ইং জেলায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন। আইকিউ কন্টেষ্ঠ-২০১৯ইং (জুনিয়র) জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২০১৯ইং গোল্ডেন এ প্লাস।

মাহির অদম্য ইচ্ছা,মেধা এবং সম্ভাবনা ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজে আসে সেই প্রত্যাশা করছি।

তার অসাধারণ কৃতিত্বের জন্য ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল । পাশাপাশি মা-বাবা ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মা-মনির জন্য সকলের দোয়া কামনা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.