জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সাইফুল, সম্পাদক ফরিদা

ওয়ান নিউজ ডেক্সঃ  জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার সংখ্যা ১২১২। এরমধ্যে ১০৬৭ সদস্য ভোট দেন।

নির্বাচনে ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি সাইফুল আলমের নেতৃত্বে সাইফুল-ফরিদা এবং শওকত মাহমুদের নেতৃত্বে শওকত-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও প্যানেলের বাইরে ১০ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.