ওয়ান নিউজ ডেক্সঃ
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নগরীর অলিগলি।
তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। আগামীতে নগরপিতা নির্বাচনে জনগণের মাঝে তৈরি হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
মঙ্গল বার (১২ জানুয়ারি) সকালের দিকে নগরীর হালিশহর নয়াবাজার, বড় পোল,অলংকার, দেওয়ানহাট, নিউমার্কেট সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
আরও দেখা যায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী অফিস পোস্টারে পোস্টারে সাজানো হয়েছে এবং সেখানে জনগণের পদচারণায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত মার্চের ২০২০ এ স্থগিত করা হয়েছিল এই নির্বাচন।
এই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে দুই দলের পদপ্রার্থী। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে। অন্যজন হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মহানগর সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করতেছে।
বিভিন্ন এলাকার ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলে
ন। প্রথমে স্থগিত হওয়া নির্বাচনকে আমরা উৎসবমুখর পরিবেশে গ্রহণ করেছিলাম কিন্তু আমরা হতাশ হয়েছিলাম এ নির্বাচন স্থগিত হওয়ার পরে। আবারও আমরা খুব খুশি এবং আনন্দে আনন্দিত এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়
।এইবার আমরা মহানগরের নগরপিতা নির্বাচনে আমরা বিচার বিশ্লেষণের মাধ্যমে ভোটা ভোটির মাধ্যমে আগামী ২৭ জানুয়ারি নির্বাচিত করব।
নির্বাচন নিয়ে কয়েকজন প্রার্থীর কাছে জানতে চাইলে তারা বলেন,আমরা আশাবাদী সুস্থ-সুন্দর নির্বাচন হলে আমরা বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার পরে,আমরা জনসেবা দোরগোড়ায় পৌঁছে দেব আমাদের কমিটমেন্ট আমরা পূরণ করার চেষ্টা করব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.