চার পেসার নিয়েই খেলবে দক্ষিণ আফ্রিকা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ কেপ টাউন টেস্টে ৪ পেসার নিয়ে খেলেছিলো দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে ডেল স্টেইন মাঠ ছাড়ার পরও বোলাদের দাপটে ভারতের বিপক্ষে দারুণ এক জয় তুলে আনতে পেরেছিলো প্রোটিয়ারা। পেসারদের এই পারফরম্যান্সে সন্তুষ্ট প্রোটিয়ার কোচ ওটিস গিবসন এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ঘরের মাঠে আগামীতেও চার পেসার নিয়ে খেলবে তার দল। দলের বর্তমান ব্যালেন্স ধরে রাখবেন তিনি।

গিবসন বলেছেন, ‘আমি খুবই ফাস্ট বোলিং মানসিকতার কোচ। আমি মনে করি, প্রথমে চার ফাস্ট বোলার দিয়ে দলে একটি ব্যালেন্স আনতে হবে। আমরা দেখেছি ৪ জন বোলার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে। বিশেষ করে এই সিরিজ ও গ্রীষ্মের বাকি সিরিজগুলোর জন্য আমরা চার ফাস্ট বোলার ফর্মুলায় খেলে যাবো।’

ঘরের মাঠে তার পরিকল্পনা জানিয়ে গিবসন বলেছেন, ‘যখন আপনি ঘরের মাঠে খেলবেন, তখন আপনি শক্তি দিয়েই খেলতে চাইবেন। যখন আপনি ভারতের মতো বিশ্বের সেরা দলের সাথে খেলবেন, তখন আমাদের ভিন্ন কিছু করতে হবে; যেটা আমরা করেছি। ব্যাটে বলে আমাদের শক্ত হতে হবে।’

আগামী ১২ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ৬টি টেস্ট খেলবে। এর মধ্যে দুইটি ভারতের বিপক্ষে। চারটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু গিবসনের ফর্মুলা কিছুটা প্রশ্নের মধ্যে পড়েছে। কারণ প্রথম টেস্টে ইনজুরির জন্য স্টেইনকে মাঠে বাইরে চলে যেতে হয়েছে। এছাড়া গত বছর ভারনন ফিল্যান্ডার, মরনে মরকেল, ক্রিস মরিস ইনজুরিতে পড়েছিলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.