চট্টগ্রামে আলমিরার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু:
জে,জাহেদ চট্টগ্রাম:
নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার দর্জিপাড়ায় আলমিরার নিচে চাপা পড়ে আইরিন আক্তার (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৩ মার্চ) সকাল ১০ টার দিকে আইরিন প্রতিবেশির বাসায় খেলতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত আইরিন দর্জিপাড়ার কামাল মাস্টার বাড়ির আব্দুস শুক্বুরের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ঘর থেকে বেরিয়ে প্রতিবেশির বাসায় খেলতে যায় আইরিন।
সেখানে অসাবধানতাবশত একটি আলমিরা ওই শিশুর গায়ের ওপর চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.