আনোয়ারায় “জাগ্রত তরুন সংগঠনে”র বর্ষপূর্তি অনুষ্ঠানে আবু তাহের:
জে,জাহেদ বিশেষ প্রতিবেদক:
আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমচড়া তরুন সংগঠনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।
আজ ২রা মার্চ রোজ শুক্রবার সংগঠনের শাহাদত হোসেনের সভাপতিত্বে, মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব শাহাদত হোসেন চৌধুরী।
উদ্বোধক ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বটতলী ইউসিবিএল শাখার ম্যানেজার জসিম উদ্দিন আমজাদী।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম,আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক সাধারন সম্পাদক আলমগীর তালুকদার।
এছাড়াও বরুমচড়া ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস কলিসহ অনেকে উপস্থিত ছিলেন।
অতিথিদের সাথে সংগঠনের সকল সদস্যরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।
আজ হতে এক বছর পুর্বে সৃষ্টি হওয়া সংগঠনটির মূল লক্ষ্য ছিলো এলাকার আর্থসামাজিক কাজে সাহায্য করা,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।
মূল লক্ষ্য নিয়ে তাদের এই সংগঠন হয় গত এক বছর অতিবাহিত হওয়ায় বর্ষপূর্তি পালন করেন।
আনোয়ারার উপজেলার নাগরিক সমাজে শান্তি শৃঙ্খলা ও মাদক মুক্ত করার কাজে অনেক প্রসংনীয় ভূমিকা রাখছে এই সংগঠন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.