চকরিয়া বহলতলী ঘোনা থেকে কিশোরের লাশ উদ্ধার
মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় পানিতে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেন পুলিশ।
উদ্ধারকৃত কিশোর মোঃ সাগর (১৫) খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর মেধা কচ্ছপিয়া এলাকার কবির হোছাইনের পুত্র বলে জানা যায়।
গতকাল বৃহস্পতিবার সকালে খুটাখালী মৌজার বহলতলী ঘোনা থেকে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বকতিয়ার উদ্দিন চৌধুরী জানায় ‘বহলতলী ঘোনায় পানিতে মৃতদেহ ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করি। নিহত ছেলেটি দীর্ঘ সময় ধরে মানসিক ভারসাম্যহীন ছিল এবং তাকে বন্দি করে রাখতো বলে তার পিতামাতা পুলিশকে জানায়। এসময় মরদেহটি উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি।’
বহলতলী ঘোনা পরিচালনা কমিটির সদস্য শফিউল আজম ও নিহতের এলাবাসী জানায় গত দু’বছর আগে ছেলেটিকে জ্বীনে পেয়েছিল। সে থেকে বিভিন্ন সময় গভীর রাতে পালিয়ে যাওয়ায় তাকে মা-বাবারা বন্দি করে রাখতো। গত দু’দিন আগে মা-বাবার অজান্তে ছুটে গিয়ে পালিয়ে যায় সে। অনেক খুঁজাখুঁজির পর তার লাশ পার্শ্ববর্তী মৎস ঘেরে পানিতে ভাসছে দেখে লবন মাঠের শ্রমিকরা পুলিশ ও তার মা-বাবাকে খবর দেয়। পরে পুলিশ এসে সাগরের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
গতকাল বিকেলে জানাজা শেষে স্থানীয় জামে মসজিদের কবরস্থানে লাশ দাপন করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.