এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধিনস্থ ডুলাহাজারা বনবিটের আওতাধীন ২০০৫-০৬ সনের সৃজিত সামাজিক বনায়ন এলাকায় বনবিভাগের অভিযান চালানো হয়েছে। এসময় বনবিভাগের সৃজিত সামাজিক বনায়নের জায়গায় নির্মিত অবৈধ ১২টি ঘর উচ্ছেদ করে অন্তত ১ একর বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বিকালে কক্সবাজার বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল
ইসলামের নির্দেশনায় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানাগেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের অাওতাধীন ২০০৫-০৬ সনের সৃজিত সামাজিক বনায়নের জায়গায় বনভূমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করেন। কক্সবাজার বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে সৃজিত বনায়ন এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা বারটি ঘর উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্তত ১ একর বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দখলমুক্ত করা হয়েছে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ডুলাহাজারা বনবিট কর্মকর্তা ইলিয়াস, রেঞ্জের স্টাফবৃন্দ, ভিলেজার ও সিপিজি সদস্যবৃন্দরা অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানের নেতৃত্বে দেয়া ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা ও ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ডুলাহাজারা বন বিটের ২০০৫ ও ২০০৬ সনের সৃজিত সামাজিক বনায়নের বনভূমির জায়গায় অবৈধ বেশকিছু দখলদার ঘর নির্মাণ করে বসতি গড়ে তুলেন। বিকালে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের নির্দেশনায় বনবিভাগের কর্মীদের নিয়ে অভিযান চালিয়ে বারটি অবৈধ ভাবে গড়ে তোলা বসতি ও স্থাপনা গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেদ করে অন্তত বনবিভাগের এক একর মতো জায়গা অবৈধ দখলদারের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। এনিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.